শর্তাবলি
পার্টনার শর্তাবলি
আবেদন ও অংশগ্রহণের সাধারণ শর্ত। আবেদন করার আগে মনোযোগ দিয়ে পড়ুন।
চূড়ান্ত চুক্তি নির্বাচনের পর
১. আবেদন ও নির্বাচন
আবেদন জমা দিলেই পার্টনার হওয়া নিশ্চিত হয় না। কোম্পানি আবেদন যাচাই করে নির্বাচন করে এবং নির্বাচনের সিদ্ধান্ত কোম্পানির। আবেদনে দেওয়া তথ্য সত্য ও সঠিক হতে হবে।
২. পার্টনারের দায়িত্ব
পার্টনার প্রতিষ্ঠানকে EDURENCE সম্পর্কে সঠিক তথ্য দেবেন; সফটওয়্যারের বৈশিষ্ট্য, মূল্য বা সেবা নিয়ে ভুল বা অবাস্তব কোনো কথা বলবেন না।
৩. টাকার লেনদেন
টাকা সরাসরি কোম্পানির bKash/ব্যাংকে — পার্টনার কখনো নগদ নেবেন না। প্রতিষ্ঠান কোম্পানির নির্ধারিত অ্যাকাউন্টে পরিশোধ করবে এবং পার্টনার পোর্টালে পেমেন্টের প্রমাণসহ বিক্রয় জমা দেবেন।
৪. বিক্রয়ের যাচাই
জমা-দেওয়া প্রতিটি বিক্রয় কোম্পানি নিজে যাচাই করে অনুমোদন বা প্রত্যাখ্যান করে। একই প্রতিষ্ঠান একাধিক পার্টনার দাবি করলে আগে জমা-দেওয়া বিক্রয় অগ্রাধিকার পায়; চূড়ান্ত সিদ্ধান্ত কোম্পানির।
৫. কমিশন, বোনাস ও পেআউট
কমিশন শুধু প্রথম বিক্রয়ের অনুমোদনের পর যোগ হয়; রিনিউয়ালে নয়। মাসিক বোনাস মাসে পূরণ-হওয়া সর্বোচ্চ ধাপ অনুযায়ী। রিফান্ড বা বাতিল হলে সংশ্লিষ্ট কমিশন ও বোনাস সমন্বয় হতে পারে। পেআউট প্রতি মাসের ১–৫ তারিখে আগের মাসের জন্য। আয় সম্পূর্ণভাবে আপনার বিক্রয়ের উপর নির্ভরশীল; কোনো আয়ের প্রতিশ্রুতি দেওয়া হয় না।
৬. পদ ও পদোন্নতি
আবেদনের মাধ্যমে Growth পদে শুরু হয়। District ও Divisional পদ শুধু পদোন্নতিতে, যা কোম্পানির সিদ্ধান্তে হয়।
৭. স্থগিত ও বাতিল
শর্ত ভঙ্গ বা সন্দেহজনক কার্যকলাপে কোম্পানি পার্টনার-অ্যাকাউন্ট স্থগিত বা বাতিল করতে পারে। স্থগিত অবস্থায় নতুন বিক্রয় জমা দেওয়া যায় না।
৮. চূড়ান্ত চুক্তি
চুক্তির বিস্তারিত নির্বাচিত হলে জানানো হবে। নির্বাচিত পার্টনারের সাথে চূড়ান্ত চুক্তি সই হলে সেই চুক্তির শর্তই প্রযোজ্য হবে; এই পাতার শর্তাবলি তার আগের সাধারণ শর্ত।
আপনার তথ্য কীভাবে ব্যবহৃত হয় তা জানতে গোপনীয়তা-নীতি দেখুন।
