কওমি মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার
ছাত্র ভর্তি, হাজিরা, চাঁদা আদায়, হিসাব ও দৈনিক সবকের রেকর্ড — সব এক জায়গায়। খরচ মাসিক মাত্র ৫০০ টাকা।
- হিফজসবক, সাত সবক ও আমুখতা
- নূরানীশিশু শ্রেণির অগ্রগতি
- কিতাবক্লাস, পরীক্ষা ও ফলাফল
- দাওরায়ে হাদীসবোর্ড পরীক্ষা ও সনদ
অথবা কল করুন +৮৮০১৮০৬৯৬৯৮৪৪ · কওমী মাদরাসা, হিফজখানা, মহিলা মাদরাসা ও মক্তবে চলছে
কওমি মাদ্রাসার জন্য আলাদা সফটওয়্যার কেন দরকার
সাধারণ স্কুলের সফটওয়্যারে শ্রেণি, রোল ও পরীক্ষার হিসাব থাকলেও কওমি মাদ্রাসার বাস্তবতা আলাদা। এখানে হিফজ বিভাগের দৈনিক সবক লিখতে হয়, দান-চাঁদার হিসাব রাখতে হয়, এতিম শিক্ষার্থীদের আলাদা হিসাব রাখতে হয় এবং আবাসিক ছাত্রদের খানা ও রুমের হিসাবও রাখতে হয়। Edurence এই কাজগুলো মাথায় রেখে তৈরি করা হয়েছে।
হিফজ বিভাগ
প্রতিদিনের পাঠের মান লিপিবদ্ধ করা, মাস ও বছরের গণনা এবং অগ্রগতির মাসিক রিপোর্ট।
কিতাব বিভাগ
বিভাগ ও জমাআত অনুযায়ী ছাত্র তালিকা, কিতাব অনুযায়ী শিক্ষক নির্ধারণ ও রুটিন।
চাঁদা ও দান
মাসিক চাঁদা, এককালীন দান, রশিদ প্রিন্ট এবং কোন দাতা কত দিলেন তার পূর্ণ হিসাব।
এতিম ও অস্বচ্ছল ছাত্র
মুফত বা আংশিক মুফত ছাত্রদের আলাদা তালিকা ও রিপোর্ট, যা দাতাদের দেখানো যায়।
হাজিরা
হাতে হাজিরা অথবা ZKTeco ফিঙ্গারপ্রিন্ট মেশিন, অনুপস্থিত হলে অভিভাবককে এসএমএস।
পরীক্ষা ও ফলাফল
মাসিক ও ষান্মাসিক পরীক্ষার নম্বর, মার্কশিট ও মেধাতালিকা স্বয়ংক্রিয়ভাবে।
এই কওমি মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার কাদের জন্য
ছোট মক্তব থেকে শুরু করে দাওরায়ে হাদীস পর্যন্ত যেকোনো আকারের কওমি মাদ্রাসায় Edurence ব্যবহার করা যায়। মাদ্রাসার ভেতরে আলাদা আলাদা দায়িত্বের মানুষ আলাদা কাজে এটি ব্যবহার করেন:
- মুহতামিম ও পরিচালনা কমিটি: আজকের আদায়, বকেয়া, খরচ ও উপস্থিতির সারসংক্ষেপ মোবাইল অ্যাপে, মাদ্রাসায় না থেকেও।
- নাজিমে তালিমাত ও উস্তাদগণ: হাজিরা নেওয়া, হিফজের সবক লেখা, পরীক্ষার নম্বর তোলা।
- মুহাসিব বা হিসাবরক্ষক: চাঁদা ও বেতন আদায়, রশিদ প্রিন্ট, খাতভিত্তিক আয়-ব্যয় এবং মাস শেষের হিসাব।
- অভিভাবক: সন্তানের হাজিরা, বেতন, ফলাফল ও নোটিশ অ্যাপে দেখা।
- দাতা ও শুভানুধ্যায়ী: কে কখন কত দিলেন তার রেকর্ড ও রশিদ, যা মাদ্রাসার স্বচ্ছতা বাড়ায়।
প্যাকেজে কী কী অন্তর্ভুক্ত, কী ঐচ্ছিক
| বিষয় | অবস্থা | বিস্তারিত |
|---|---|---|
| সফটওয়্যারের সব ফিচার | অন্তর্ভুক্ত | মাসিক ৫০০, বাৎসরিক ৫,০০০ বা এককালীন ২০,০০০ টাকা, তিন প্যাকেজেই সব ফিচার |
| সাবডোমেইন ও হোস্টিং | অন্তর্ভুক্ত | মাদ্রাসার নামে আলাদা ঠিকানা, আলাদা ডাটা |
| অভিভাবক ও শিক্ষক অ্যাপ | অন্তর্ভুক্ত | অ্যান্ড্রয়েড অ্যাপ, অ্যাপ পেজ দেখুন |
| আপডেট ও সাপোর্ট | অন্তর্ভুক্ত | নতুন ফিচার ও বাংলা সাপোর্ট, আলাদা টাকা নেই |
| ইনস্টলেশন ও ট্রেনিং | একবার | ২,০০০ টাকা (২০০ ছাত্রের নিচে) বা ৫,০০০ টাকা (২০০-এর বেশি) |
| ZKTeco বায়োমেট্রিক মেশিন | ঐচ্ছিক | iClock 9000G, MB360/460/560, F18, F22, V5L, SenseFace |
| RFID আইডি কার্ড | ঐচ্ছিক | প্রতিটি ১৫০ টাকা, ন্যূনতম ১৫০ জন |
| এসএমএস প্যাকেজ ও মাদ্রাসার ওয়েবসাইট | ঐচ্ছিক | প্রয়োজন অনুযায়ী, ওয়েবসাইট পেজ |
কীভাবে শুরু করবেন
- ফোন বা হোয়াটসঅ্যাপে ফ্রি ডেমো নিন, নিজের মাদ্রাসার বিভাগগুলো দিয়ে দেখতে বলুন।
- পছন্দ হলে মাসিক, বাৎসরিক বা এককালীন প্যাকেজ বেছে নিন।
- আমরা মাদ্রাসার নামে সাবডোমেইন খুলে সফটওয়্যার চালু করি এবং বিভাগ, জমাআত ও ফি কাঠামো সাজিয়ে দিই।
- ছাত্র ও উস্তাদদের তথ্য তোলা হয়, পুরনো তালিকা থাকলে তা তুলতে সহায়তা করা হয়। একই সময়ে অফিস ও উস্তাদদের ট্রেনিং দেওয়া হয়।
- অভিভাবকদের অ্যাপের আইডি দেওয়া হয়, চাইলে এসএমএস ও বায়োমেট্রিক মেশিন যুক্ত করা হয়।
সাধারণত ডেমো থেকে চালু পর্যন্ত পুরো কাজটি ফোন ও হোয়াটসঅ্যাপেই সেরে ফেলা যায়, মাদ্রাসা থেকে কাউকে কোথাও যেতে হয় না। খুলনা, ভোলা, রাজশাহী ও রংপুরসহ কয়েকটি জেলায় স্থানীয় প্রতিনিধি আছেন, অন্য জেলায় প্রতিনিধি নিয়োগ চলছে (রিসেলার প্রোগ্রাম দেখুন)। চালু হওয়ার পর যেকোনো সমস্যায় ফোন, হোয়াটসঅ্যাপ বা প্রয়োজনে রিমোট সফটওয়্যার দিয়ে সরাসরি কম্পিউটার দেখে সমাধান করা হয়।
Edurence ব্যবহার করছে এমন কয়েকটি কওমি মাদ্রাসা
নিচের তালিকা আমাদের মাদ্রাসা তালিকা থেকে নেওয়া। পূর্ণ তালিকায় জেলা অনুযায়ী খুঁজে নিজের এলাকার প্রতিষ্ঠান দেখে নিতে পারেন।
- (টাংগাইল)
- (বাগেরহাট)
- (পটুয়াখালী)
- (ঢাকা)
- (ঝালকাঠি)
- (গাজীপুর)
- (গোপালগঞ্জ)
- (রংপুর)
- (জামালপুর)
- (দিনাজপুর)
- (ঢাকা)
- (মেহেরপুর)
এক নজরে সুবিধা
- সব লেখা বাংলায়, শিক্ষকরা সহজেই চালাতে পারেন
- মোবাইল অ্যাপ থেকে মুহতামিম সাহেব যেকোনো সময় হিসাব দেখতে পারেন
- একাধিক শাখা বা বিভাগ এক সিস্টেমে
- আইডি কার্ড, প্রশংসাপত্র ও রশিদের রেডি ডিজাইন
- প্রতিদিনের ব্যাকআপ, খাতা হারানোর ভয় নেই
- বাংলায় ফোন ও হোয়াটসঅ্যাপ সাপোর্ট
কওমি মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার হিসেবে Edurence ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলার ৭০৫টি মাদ্রাসায় চলছে; আপনার জেলার প্রতিষ্ঠানগুলো মাদ্রাসা তালিকায় দেখে নিতে পারেন।
আপনার মাদ্রাসায় দেখে নিন
ফোন বা হোয়াটসঅ্যাপে বলুন, আমরা সরাসরি দেখিয়ে দেব কীভাবে কাজ করে।
