প্রশ্নোত্তর
সচরাচর জিজ্ঞাসা
পার্টনার প্রোগ্রাম নিয়ে সবচেয়ে বেশি করা প্রশ্নগুলোর উত্তর।
সাধারণ প্রশ্ন
কীভাবে পার্টনার হওয়ার আবেদন করব?
আবেদন পাতার ফর্ম পূরণ করে জমা দিন। জমার পর একটি আবেদন-আইডি (PA-XXXXXXXX) পাবেন — সেটি সংরক্ষণ করুন।
আবেদনের অবস্থা কীভাবে জানব?
আবেদনের অবস্থা পাতায় আপনার মোবাইল নম্বর ও আবেদন-আইডি দিন। লগইন লাগবে না। আইডি হারালে যোগাযোগ পাতা থেকে আমাদের জানান।
আবেদনে কি NID বা পাসপোর্ট দিতে হবে?
না। আবেদনে আমরা কোনো পরিচয়পত্র চাই না।
পার্টনার হলে আয় কত হবে?
আয় সম্পূর্ণভাবে আপনার বিক্রয়ের উপর নির্ভরশীল। কমিশন ও বোনাসের অঙ্ক কমিশন পাতায় দেখুন — এগুলো আয়ের প্রতিশ্রুতি নয়।
কমিশন কখন যোগ হয়? রিনিউয়ালেও কি কমিশন পাব?
কমিশন শুধু প্রথম বিক্রয়ে, কোম্পানি বিক্রয় অনুমোদন করার পর। রিনিউয়ালে কমিশন নেই।
টাকা কবে ও কীভাবে পাব?
প্রতি মাসের ১ থেকে ৫ তারিখের মধ্যে আগের মাসের পাওনা আপনার bKash বা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়।
প্রতিষ্ঠান টাকা কাকে দেবে? আমি কি নগদ নিতে পারি?
না, পার্টনার কখনো নগদ নেবেন না। প্রতিষ্ঠান সরাসরি কোম্পানির bKash বা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পরিশোধ করবে; আপনি পোর্টালে প্রমাণসহ বিক্রয় জমা দেবেন।
District বা Divisional পার্টনার কীভাবে হওয়া যায়?
এই দুটি পদ শুধু পদোন্নতিতে পাওয়া যায়। পদ ও পদোন্নতির শর্ত পদ-পাতায় দেখুন।
একই প্রতিষ্ঠান দুজন পার্টনার দাবি করলে কী হবে?
আগে জমা-দেওয়া বিক্রয় অগ্রাধিকার পায়; চূড়ান্ত সিদ্ধান্ত কোম্পানির।
Partner ID কী?
আবেদন অনুমোদিত হয়ে আপনার পার্টনার অ্যাকাউন্ট খোলা হলে একটি Partner ID (যেমন EDU12301) পাবেন। এটি আবেদন-আইডি (PA-…) থেকে আলাদা।
পার্টনার পোর্টালের পাসওয়ার্ড ভুলে গেলে?
আমাদের টিমের সাথে যোগাযোগ করুন; যাচাই করে নতুন অস্থায়ী পাসওয়ার্ড দেওয়া হবে।
কোম্পানির আপডেট
কোম্পানি যে প্রশ্নোত্তরগুলো সময়ে সময়ে যোগ করে।
এখন আলাদা কোনো হালনাগাদ প্রশ্নোত্তর নেই।
উত্তর পাননি?
যোগাযোগ করুন