Skip to content
যোগাযোগ+8801806969844
Edurence

কমিশন ও বোনাস

কমিশন ও বোনাস

প্রথম বিক্রয়ে কমিশন; রিনিউয়ালে নয়। আয় সম্পূর্ণভাবে আপনার বিক্রয়ের উপর নির্ভরশীল।

প্যাকেজ অনুযায়ী কমিশন

Growth পার্টনার হিসেবে প্রতিটি প্যাকেজের প্রথম বিক্রয়ে এই কমিশন পাবেন। ডিসকাউন্ট দিলেও কমিশন একই থাকে — তবে ডিসকাউন্টের পরের মূল্য প্রতিষ্ঠানকে পুরোপুরি পরিশোধ করতে হবে।

প্যাকেজ অনুযায়ী Growth পার্টনারের কমিশন
প্যাকেজপ্যাকেজের মূল্যপ্রথম বিক্রয়ে কমিশন
Edu Lite৳ 500প্রতি মাসবা ৳ 5,000 প্রতি বছর৳ 1,000
Edu Pro৳ 800প্রতি মাসবা ৳ 8,000 প্রতি বছর৳ 1,500
Edu Max৳ 1,000প্রতি মাসবা ৳ 10,000 প্রতি বছর৳ 2,000
শুধু ওয়েবসাইট৳ 19,990এককালীন৳ 1,500

এই অঙ্ক সরাসরি আমাদের সিস্টেম থেকে নেওয়া — কোম্পানি রেট বদলালে এখানে হালনাগাদ হয়। বিক্রয় অনুমোদনের মুহূর্তে যে রেট চালু থাকে, সেটাই সেই বিক্রয়ের জন্য প্রযোজ্য।

মাসিক বোনাস

এক মাসে অনুমোদিত বিক্রয়ের সংখ্যা যত বেশি, বোনাসও তত বেশি। ধাপগুলো যোগ হয় না — মাসে পূরণ-হওয়া সর্বোচ্চ ধাপের বোনাসটিই পাবেন।

এই মুহূর্তে কোনো মাসিক বোনাস-ধাপ চালু নেই।

উদাহরণ: ধাপ ১০টি ও ২০টি থাকলে ২২টি বিক্রয়ে ২০টির ধাপের বোনাসই প্রযোজ্য — দুই ধাপের বোনাস যোগ হয় না। মাস গণনা হয় বাংলাদেশ সময়ে, বিক্রয় অনুমোদনের তারিখ অনুযায়ী।

নিজে হিসাব করে দেখুন

উদাহরণ-ক্যালকুলেটর

কমিশন ও বোনাস কীভাবে হিসাব হয় তা বোঝার জন্য একটি উদাহরণ। এটি প্রতিশ্রুতি নয়।

অনুমোদিত বিক্রয়ের সংখ্যা

কমিশন (৳ 1,000 × 10 টি)
৳ 10,000
মাসিক বোনাস (কোনো ধাপ পূরণ হয়নি)
৳ 0
উদাহরণের মোট হিসাব
৳ 10,000

পেআউট কীভাবে হয়

  • প্রতি মাসের ১ থেকে ৫ তারিখের মধ্যে আগের মাসের পাওনা পাঠানো হয়।
  • আমাদের টিম হাতে আপনার bKash বা ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে ট্রানজ্যাকশন আইডি রেকর্ড করে; পাঠানো হলে আপনি বার্তা পান।
  • প্রতিষ্ঠানের বিক্রয় রিফান্ড বা বাতিল হলে সংশ্লিষ্ট কমিশন ও বোনাস নতুন করে হিসাব হয়।
  • পোর্টালে নিজের কমিশন, বোনাস ও পেআউটের পুরো ইতিহাস দেখতে পাবেন।
কল করুনহোয়াটসঅ্যাপফ্রি ডেমো